1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি - dailyjanatarshakti
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়াচর
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বিভিন্ন ভাতা এবং অসহায় দরিদ্রদের মাঝে রিকশা সহায়তা বিতরণ অনুষ্ঠানে দুই বছরের সময় চেয়ে এ কথা বলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি।

প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম আরও বলেন, যারা সাত মাসের মাথায় সরকারকে ফেলে দিতে চায়, টেনে নামাতে চায়, আমার মনে হয় তাদের অন্য রকম প্ল্যান আছে। তারা পতিত ফ্যাসিস্টের সঙ্গে মিলে সরকারের উন্নয়ন ধারাকে ব্যাহত করতে চায়। তাই যারা আজ সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মোয়াজ্জিন ভাতা, চিকিৎসা ভাতাসহ নানা সুবিধা ভোগ করছেন, তাদের সতর্ক থাকতে হবে। সবাই মিলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, মাত্র তো সরকারের পথচলা শুরু। এরমধ্যে ভৈরব-কুলিয়াচরচরে নানা উন্নয়ন কর্মসূচি শুরু হয়েছে। আজ কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নের নাজিরদীঘি ব্লকে ১ হাজার ৭৮ কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে এই উপজেলার অন্যান্য ইউনিয়ন এবং ভৈরবেও অনুরূপ কার্ড বিতরণ করা হবে।

উপজেলা কৃষি অফিসার মর্জিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিশোরগঞ্জের উপ-পরিচালক ড. মো. সাদিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম প্রমুখ।

সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চ্যুয়ালি কৃষক কার্ড উদ্বোধন শেষে দুজন কৃষকের হাতে প্রতীকী কৃষক কার্ড তুলে দেন প্রতিমন্ত্রী। উদ্বোধনের সঙ্গে সঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে উপকারভোগীদের মুঠোফোনে আর্থিক সহায়তার অর্থ পৌঁছে দেওয়া হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ১০ টি দরিদ্র পরিবারের মাঝে বিদ্যুৎ চালিত ১০টি রিকশা বিতরণ করেন।

এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বাজরা মাছিমপুর খেলার মাঠে মাছিমপুর ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত নূরুল মিল্লাত স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে যোগদেন তিনি। এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে কৃষি মন্ত্রণালয় এর উদ্যোগে নির্মিত উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ- এর শুভ উদ্বোধন ও কৃষকের মাঝে চাবি হস্তান্তর করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। এছাড়া তিনি রামদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাফি উদ্দিনের বাবার কবর জিয়ারত করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়াও তিনি চিকিৎসাধীন রামদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেনজির আহমেদকে দেখতে হাসপাতালে যান ও তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি