1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
টেকনাফের পৌরসভার কে কে পাড়ায় মাদকবিরোধী র‌্যালি-সমাবেশ - dailyjanatarshakti
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

টেকনাফের পৌরসভার কে কে পাড়ায় মাদকবিরোধী র‌্যালি-সমাবেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View

টেকনাফের পৌরসভার কে কে পাড়ায় মাদকবিরোধী
ছাত্র-যুবকদের হাতে খাতা-কলম ও ফুটবল তুলে দিলেন সাংবাদিক কায়সার জুয়েল

“মাদককে না বলি, সুস্থ-সুন্দর সমাজ গড়ি”—এমন প্রত্যয় নিয়ে কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কে কে পাড়ায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী, যুবক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে মাদক থেকে দূরে থেকে লেখাপড়া, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করতে শিক্ষার্থী ও যুবকদের উৎসাহিত করা হয়। এ সময় নিজের তহবিল থেকে ছাত্র ও যুবকদের মাঝে খাতা-কলম এবং ফুটবল বিতরণ করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) টেকনাফ উপজেলা শাখার সভাপতি, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও সমাজসেবক মানবাধিকার কর্মী সাংবাদিক কায়সার জুয়েল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভা বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক, টেকনাফ উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আবদুল জব্বার, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম, টেকনাফ পৌরসভা যুবদলের নেতা মোবারক হোসেন ভূঁইয়া, পৌর ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল নোমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিএমইউজে টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিজ উল্লাহ আজিজ, সাংবাদিক আলমগীর আকাশ, সাংবাদিক ও সমাজসেবক শাকের বিন ফয়েজ, সাংবাদিক জসিম উদ্দিন ইমন, ৩ নং ওয়ার্ডের সমাজসেবক মাওলানা আশরাফ আলী, সমাজসেবক বদিউল আলম, বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক আবদু শুক্কুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী ও যুবসমাজের প্রতিনিধিরা।
সমাবেশে ওসি সাইফুল ইসলাম বক্তব্যে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর। তাই মাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। তাদের মাদকের অন্ধকার থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও বিভিন্ন ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডের সুযোগ বাড়াতে হবে। পরিবার ও সমাজের সবাইকে এ বিষয়ে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন টেকনাফ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক কায়সার জুয়েল বলেন, “মাদকের বিরুদ্ধে শুধু স্লোগান নয়, আমাদের তরুণদের হাতে বই-খাতা-কলম ও খেলাধুলার সামগ্রী তুলে দিতে হবে। তাদের আলোর পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব সমাজের প্রতিটি মানুষের। আমরা চাই টেকনাফের প্রতিটি শিক্ষার্থী ও যুবক মাদককে প্রত্যাখ্যান করে শিক্ষা, খেলাধুলা ও মানবিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করুক।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থী ও যুবকদের মাঝে খাতা-কলম ও ফুটবল বিতরণ করা হয়। এ উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি