সরিষাবাড়ীতে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ
স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে বিরোধপূর্ণ জমির গাছ কাটায় বাধা দেওয়াকে কেন্দ্র করে আয়শা খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।পরে স্থানীয়রা আহত স্কুলছাত্রীকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাজালিয়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আব্দুল হাইয়ের সঙ্গে একই বাড়ির সোয়েল মিয়া, সনি মিয়া, রুবিয়া বেগম এবং মৃত মজিবর রহমান লেবুর স্ত্রী জেসমিনের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।এ বিরোধের ঘটনায় আদালতে একটি মামলাও চলমান রয়েছে। মামলাটির নম্বর ২০৭/২০২৬।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, চলমান বিরোধের মধ্যেই রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেসমিন ও তার মেয়ে লিয়া আব্দুল হাইয়ের জমিতে থাকা একটি বরই গাছ কাটতে যান।বিষয়টি জানতে পেরে আব্দুল হাইয়ের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়।
পরে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) চান মিয়া ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেন এবং শান্তিপূর্ণভাবে থাকার জন্য অনুরোধ করেন বলে স্থানীয়রা জানান।
পরিবারটির দাবি, এর পরদিন সোমবার সকালে ওই ঘটনার জের ধরে আব্দুল হাইয়ের মেয়ে হরখালী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আয়শা খাতুনকে
জেসমিন, তার মেয়ে লিয়া, প্রতিবেশী সনি ও তার স্ত্রী জরিনা মারধর করে।পরে স্থানীয়রা আহত আয়শাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ভর্তি করা হয়।এদিকে স্কুলছাত্রীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জমি সংক্রান্ত বিরোধের সুষ্ঠু তদন্ত এবং স্কুলছাত্রীকে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved © 2022
Leave a Reply