1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করার অঙ্গীকার ব্যক্ত করেছেন মোঃ স্বপন মিয়া এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ - dailyjanatarshakti
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করার অঙ্গীকার ব্যক্ত করেছেন মোঃ স্বপন মিয়া এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View

পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করার অঙ্গীকার ব্যক্ত করেছেন মোঃ স্বপন মিয়া
এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৬ নং পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াইয়ের ঘোষণা দিয়ে জনগণের দোয়া ও সমর্থন চেয়েছেন বিশিষ্ট সমাজসেবক যুবদলের আহবায়ক মোঃ স্বপন মিয়া , তিনি পাটুয়াভাঙ্গা ইউনিয়ন একাধারে ১২ বছর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বর্তমান আহবায়ক
এলাকাবাসীর মতে, স্বপন মিয়া দীর্ঘদিন ধরে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ব্যক্তিগত উপার্জনের অংশ দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান প্রদান ছাড়াও গণমানুষের নানা প্রয়োজনে তিনি সবসময় এগিয়ে আসেন।

বিশেষ করে এলাকার যুবসমাজের নানামুখী সামাজিক কাজ, অসহায় মানুষের বিপদে তিনি নিয়মিত অর্থ ও পরামর্শ দিয়ে পাশে থাকেন। স্থানীয় বিভিন্ন পেশার মানুষের দাবি, সততা ও সহজ-সরল জীবনযাপনের কারণে সাধারণ ভোটাররা তাকে ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
আসন্ন নির্বাচনে জয়ী হলে ৬ নম্বর পাটুয়াভাঙ্গা ইউনিয়নকে দুর্নীতিমুক্ত, সেবামূলক ও একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করার অঙ্গীকার ব্যক্ত করেছেন মোঃ স্বপন মিয়া । এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ থেকে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি