জয়দেব আচার্য্য নিকলী কিশোরগঞ্জ।।
কিশোরগঞ্জের নিকলীতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে জন্মাষ্টমী ২০২৬ উদযাপন উপলক্ষে নিকলী উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে ৪ সেপ্টেম্বর ২০২৬ রোজ শুক্রবার সকাল এগারো ঘটিকায় নিকলী কেন্দ্রীয় হরিসেবা প্রাঙ্গণ থেকে বিশ্ব শান্তিও দেশ মাতৃকার কল্যাণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে, বাবু সেন্টু তালুকদারের সভাপতিত্বে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বাবু তাপস সাহা অপু,এই সময় আরো উপস্থিত ছিলেন নিকলী মুক্তিযোদ্ধা আর্দশ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবু দিপক কুমার বিশ্বাস, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক বাবু কার্তিক সূত্রধর, বাবু সজল কুমার দাস,নিকলী কেন্দ্রীয় হরিসভা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার সাহা,বাবু সমীর সাহা,বাবু নয়ন সাহা,বাবু সুমন সাহা, বাবু শুভ্র সাহা,এছাড়া আরও উপস্থিত ছিলেন নিকলী কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দিরের সাধারণ সম্পাদক হরেন্দ্র তালুকদার,প্রদীপ সাহা, নীল রতন সাহা,সহ নিকলী উপজেলার শত শত ভক্তবৃন্দ। মঙ্গল শোভাযাত্রার র্যালীটি নিকলী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রী চন্দ্রনাথ গোস্বামীর মন্দিরে যান এবং সেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নাম র্কীতন করে।।
© All rights reserved © 2022
Leave a Reply