1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
৩ সেপ্টেম্বর: তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

৩ সেপ্টেম্বর: তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View

মোঃ সুজন মিয়া জুলাই যোদ্ধা
​বিশেষ প্রতিবেদক | ঢাকা/কিশোরগঞ্জ
​বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ৩ সেপ্টেম্বর। ২০০৮ সালের এই দিনে তৎকালীন ১/১১-এর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সাড়ে ১৮ মাসের বন্দিদশা ও দীর্ঘ আইনি লড়াই শেষে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি।
​২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে রাজধানীর বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছিল তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। দীর্ঘ ১৮ মাস (৫৫৪ দিন) কারাবাসের পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি পিজি হাসপাতাল (বর্তমানে বিএসএমএমইউ) থেকে কারামুক্ত হন। পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশে গমন করেন।
​দিবসটি উপলক্ষে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জেও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
​তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় তিনি তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।
​দিবসটি উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি