মোঃ রবিউল আউয়াল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলা পুলিশের মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নের অংশ হিসেবে তাড়াইল থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
আজ ০৭ জুলাই ২০২৬ খ্রি. (মঙ্গলবার) রাত ০৩:৩০ ঘটিকায় তাড়াইল থানাধীন জাওয়ার ইউনিয়নের পশ্চিম জাওয়ার এলাকার জনৈক হাদিছ মিয়ার মুদির দোকানের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর এই সফল অভিযান পরিচালিত হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, তাড়াইল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, কিছু ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ওই স্থানে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় দুই আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তল্লাশি চালিয়ে আসামিদের হেফাজত থেকে মোট ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে তাড়াইলসহ আশেপাশের এলাকায় গোপনে ক্রয়-বিক্রয় করে আসছিল।
তাড়াইল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় মাদকমুক্ত সমাজ গঠনে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের এই ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।
© All rights reserved © 2022
Leave a Reply