1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত - dailyjanatarshakti
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ০ Time View

হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
​ হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ ০৬ জুলাই (সোমবার) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), হোসেনপুরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​হোসেনপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই বিশেষ আলোচনা সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব কাজী নাহিদ ইভা।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও হোসেন পুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম হোসেন পুর উপজেলা বিআরডিবির কর্মকর্তা মোঃ মশিউর রহমান উপজেলা মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কালাম আজাদ সমবায় অফিসার মোছাঃ সাহেনা আক্তার বিআরডিবির ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক এসকে শাহীন নবাব হোসেনপুরপ্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান চন্দন সহ

​আলোচনা সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের () বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ ও সফলতার কথা তুলে ধরেন। বক্তারা বলেন, গ্রামীণ জনপদকে স্বাবলম্বী ও উন্নত করে গড়ে তোলার মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। সরকারের এই লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও বিআরডিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

​এর আগে, দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী সদস্য, স্থানীয় সুধী সমাজ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি