হোসেন পুর উপজেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১ জুলাই) হোসেনপুর সরকারি কলেজ মাঠে স্থানীয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা কেন্দ্রীয় কমিটিতে নতুন দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানান এবং সংগঠনের গতিশীলতা বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আলম সরকার, হোসেনপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সাফায়েত হোসেন সম্রাট, হোসেন পুর উপজেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে সভাপতি সাংবাদিক এসকে শাহীন নবাব হোসেনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও হোসেনপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান চন্দন, যুবদলের সাধারণ সম্পাদক এবিএম জহির উদ্দিন সোহেল, যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান লিমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত হোসেন ও সদস্য সচিব আল আমিন ভূইয়া।
এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক নাঈম, সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব, তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, যুগ্ম সচিব লুৎফর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজিব আহম্মদ, সদস্য সচিব লিমন মিয়া, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন সহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
নবনিযুক্ত কেন্দ্রীয় নেতাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন স্থানীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা সংগঠনের প্রতিটি স্তরে ত্যাগী ও পরিশ্রমী নেতাদের মূল্যায়নের জন্য দলীয় হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
© All rights reserved © 2022
Leave a Reply