চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম রতনের উদ্যোগে সিদলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে কাঁচা রাস্তা সংস্কার, অব্যাহত সামাজিক উন্নয়ন কার্যক্রম
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়ন-এ চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম রতনের উদ্যোগে চলমান উন্নয়ন কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়েছে। ইতোমধ্যে তিনি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন কাঁচা রাস্তা সংস্কার করেছেন, যার ফলে স্থানীয় মানুষের চলাচল অনেক সহজ হয়েছে।
এর পাশাপাশি তিনি বিভিন্ন এতিমখানা, মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে নিয়মিত আর্থিক সহযোগিতা করে আসছেন, যা এলাকাবাসীর কাছে প্রশংসিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ জুন) সিদলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গরমাছুয়া নামাপাড়া এলাকার একটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তা সংস্কার করা হয়। দীর্ঘদিন ধরে চলাচলে দুর্ভোগ পোহানো স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন।
স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে, যা সিদলা ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© All rights reserved © 2022
Leave a Reply