1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

হোসেনপুরে বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৭ Time View

হোসেনপুর, কিশোরগঞ্জ প্রতিনিধি: ১৩ জুন ২০২৬, শনিবার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও একটি সবুজ-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত ‘আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় কিশোরগঞ্জের হোসেনপুরে বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

আজ শনিবার বিকালে উপজেলা ইকো চত্বর সেন্টারে এ কর্মসূচির উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজাহারুল ইসলাম মাজহার। প্রধান অতিথি হিসেবে তিনি প্রথম গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন।

উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার শহিদ, সাবেক পৌর মেয়র ও যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মাহবুবুর রহমান, যুগ্ন আহব্বায়ক আবুল হাসিম সবুজ যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খান , যুবদল, কৃষকদল, ছাত্রদল, শ্রমিকদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সামাজিক বনায়নের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবেশপ্রেমী নাগরিক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে। তাই প্রধানমন্ত্রীর এই বৃক্ষরোপণ কর্মসূচি সময়ের দাবি। হোসেনপুরকে সবুজে ঘেরা উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে নিজ অবস্থান থেকে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান তারা।
উদ্বোধন শেষে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীরা ইকো চত্বরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আড়াইবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক বিএনপি নেতা আবদুল কাইয়ুম ​বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ও সমাজসেবক আবদুল কাইয়ুম। ​তিনি ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া স্মৃতি সংসদ-এর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল কাইয়ুম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে নিয়মিত কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন। স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি এ নির্বাচনে প্রার্থী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম বলেন, “আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের সেবা এবং সামগ্রিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।” ​রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন এই প্রার্থী।

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি