হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
ছাত্রশিবিরের গুম ও অপহরণের নাটক ও অপপ্রচারের প্রতিবাদে এবং এর নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হোসেনপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন) দুপুরে হোসেনপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে স্থানীয় একটি স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে গুম ও অপহরণের নাটক সাজিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। তারা এই ঘৃণ্য অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
হোসেনপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি ইমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জনি মিয়া ও শ্রাবণ। এছাড়া কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ডালিম ও সিয়ামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত প্রতিবাদ মিছিলে আরও সংহতি প্রকাশ করেন হোসেনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক নাঈম, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ও আবু নাঈম। এছাড়াও পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজীব আহমেদ, সদস্য সচিব রিমন মিয়াসহ উপজেলা, পৌর ও কলেজ শাখার বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার যেকোনো ষড়যন্ত্র রাজপথে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
© All rights reserved © 2022
Leave a Reply