মোঃ এনামুল হক প্রতিনিধি জেলা পুলিশ কিশোরগঞ্জ।
গত ২২ মে শুক্রবার ২০২৬ খ্রিষ্টাব্দ জুমা’র নামাজ শেষে কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান পুলিশ লাইন্স মসজিদে উপস্থিত সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং মাদকের কুফল নিয়ে বিশেষ আলোচনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: পুলিশ সুপার মহোদয় স্পষ্ট জানিয়ে দেন, মাদকের সাথে কোনো আপস নেই। মাদক কারবারি ও এর সাথে সংশ্লিষ্ট যে কারোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পেশাদারিত্ব ও শৃঙ্খলা: কর্তব্যরত অবস্থায় প্রত্যেক পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও শৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
জনবান্ধব পুলিশিং: সাধারণ মানুষের সাথে সদ্ব্যবহার বজায় রাখা এবং আইনি সেবা প্রাপ্তি সহজতর করার মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
গুজব ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি: সমসাময়িক বিভিন্ন বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, যেকোনো ধরনের গুজব প্রতিরোধে এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশকে সর্বদা তৎপর থাকতে হবে।
সম্মানিত পুলিশ সুপার স্যার আরো বলেন
“পুলিশের কোনো সদস্যের মাদকের সাথে বিন্দুমাত্র সংশ্লিষ্টতা প্রমাণ হলে তার বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা একটি মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে বদ্ধপরিকর।”
নামাজ শেষে উপস্থিত সকলের কল্যাণ, দেশের শান্তি, সমৃদ্ধি ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
© All rights reserved © 2022
Leave a Reply