1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। - dailyjanatarshakti
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৬৫ Time View

সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ এনামুল হক এর সভাপতিত্বে ৮৫তম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (১২ মে ২০২৬) অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম এম.পি.।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ,বিএনপির যুগ্ম আহ্বায়ক এ আই খান শিবলু,বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবিন, সিদলা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, গোবিন্দ পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহহ আল মামুন প্রমুখ।

উল্লেখ্য, ১৯৪১ সালে প্রতিষ্ঠিত সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসা হোসেনপুর উপজেলার প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি। প্রতিষ্ঠানটি শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উপজেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি