1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আজ কালের নতুন সংবাদ এর সম্পাদক খায়রুল ইসলামের জন্মদিন - dailyjanatarshakti
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

আজ কালের নতুন সংবাদ এর সম্পাদক খায়রুল ইসলামের জন্মদিন

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৭ Time View
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক- : দৈনিক দিনকাল তাড়াইল প্রতিনিধি ও দৈনিক নওরোজ এ-র কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি, দৈনিক কিশোরগঞ্জ এর বার্তা সম্পাদক এবং মাসিক কালের নতুন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক খায়রুল ইসলাম এ-র ৪১ তম জন্ম দিন আজ।

কিশোরগঞ্জ জেলা সদর উপজেলার মারিয়া ইউনিয়নের স্বল্প মারিয়া গ্রামের মুসলিম পরিবারে তার দাদার বাড়ি (সাফু পর্দানী বাড়িতে) ১৯৮৫ সনের ১০ মে জন্ম গ্রহণ করেন, তিনি ( সাংবাদিক খায়রুল ইসলাম), তার বাবা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী।
৪ ভাই ও ২ বোনের মাঝে তিনি তৃতীয়। বাবার ব্যবসার সুবাধে সপরিবারে তিনি তাড়াইল উপজেলা সদর (সাছাইল) এলএসডি রোডের পৈতৃক বাড়িতেই বেড়ে ওঠা।

শিক্ষা জীবন (লেখা-পড়া) তিনি তাড়াইল আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাড়াইল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস,এস,সি পাস করেন, পরবর্তী সময়ে কিশোরগঞ্জ আরএস আইডিয়াল কলেজ থেকে এইচএসসি ও ডিগ্রি পাস করেন।

কর্ম জীবন ২০০৩ সাল থেকে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জনতা পএিকায় তাড়াইল উপজেলা প্রতিনিধি ও ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক স্বদেশ সংবাদ দিয়ে সাংবাদিকতা শুরু করেন তিনি। পরবর্তীতে দৈনিক দেশবাংলা ও দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকায় স্টাফ রিপোর্টার ও দৈনিক নওরোজ পত্রিকায় কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে এখনো তিনি কর্মরত রয়েছেন।

তাছাড়া তাড়াইল থেকে প্রকাশিত তাড়াইল বিচিত্রা পএিকার সম্পাদনা পরিষদের সদস্য ও তাড়াইল থেকে প্রকাশিত ধাপ ম্যাগাজিনের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন, সুশাসনের জন্য নাগরিক তাড়াইল উপজেলা (প্রতিষ্টাকালীন) কমিটির অন্যতম সদস্যও ছিলেন তিনি। বর্তমানে অনলাইন ও মাসিক কালের নতুন সংবাদ এর সম্পাদক ও প্রকাশক।

এছাড়াও, তিনি তাড়াইল রিপোর্টাস ক্লাব ও ইউনিটির প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ও তাড়াইল প্রেসক্লাবের সাংবাদিক সদস্য (কোষাধ্যক্ষ), রাজনৈতিক অঙ্গনে তিনি তাড়াইল ছাত্রদলের সদর ইউনিয়নের সভাপতি ছিলেন।
উপজেলা কৃষক দলের সহ- সাধারণ সম্পাদক।
জিয়া সাইবার ফোর্স কিশোরগঞ্জ সদর উপজেলার সভাপতি, জিসাস কিশোরগঞ্জ সদর উপজেলা কমিটির যুগ্ন সম্পাদক।

উপজেলা ও জেলার পরিচিত মুখ হিসেবে রয়েছে তার সুনাম । এখনো তিনি রাজনীতি যথেষ্ট অবদান রেখে চলেছেন।
সাংবাদিকতা ও সামাজিক সংগঠনেও বিভিন্ন সময়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন তিনি সততার সাথে।

কিশোরগঞ্জ সাংবাদিক ইউনিটের প্রতিষ্টাতা সহ-সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সদস্য এবং কিশোরগঞ্জ হাওর বাঁচাও আন্দোলন কমিটির অন্যতম সদস্য, উইমেন ডেভেলপমেন্ট অর্গাইজেশন উইডু এর সম্বনয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি, কিশোরগঞ্জ মিথিলা ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্টা কালীন সাধারণ সম্পাদক। কিশোরগঞ্জ নিউজ পোর্টাল সম্পাদক পরিষদের প্রতিষ্টাতা যুগ্ন আহবায়ক, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির কিশোরগঞ্জের সদস্য হিসেবে সুনামের সাথে কাজ করে চলেছেন তিনি।

বর্তমানে তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্পমারিয়া গ্রামের বাড়িতে বসবাস করছেন বিবাহিত জীবনে তিনি ২ কন্যা ও ১ ছেলে সন্তানের জনক।

পরিবেশক ব্যবসার সাথে দীর্ঘদিন জড়িত থাকলেও বর্তমানে কিশোরগঞ্জ জজকোর্টে (ভেন্ডার শিপ ব্যবসায়) ও সাংবাদিকতাই তার পেশা হিসেবে ধরে রেখেছেন। সামাজিক সংগঠন “সচেতন কিশোরগঞ্জ ফোরাম” এ-র প্রতিষ্টাতা সম্পাদক তিনি। এডাব বাংলাদেশ এ-র কিশোরগঞ্জ জেলা কমিটির কার্যকরী কমিটির সদস্য। মাটির মা ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি। কিশোরগঞ্জ পএিকা সম্পাদক পরিষদের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন তিনি। কিশোরগঞ্জ সাংবাদিক মহলেও তিনি সততার সাথে কাজ করায় সকলের প্রিয় পরিচিত মুখ সাংবাদিক খায়রুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি