1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে'র মতবিনিময় সভা অনুষ্ঠিত - dailyjanatarshakti
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২৬ Time View

জনতার ডেক্স বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে টেকনাফ উপজেলা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ০৮ মে ২০২৬ ইং বাদে জুমা সংগঠনের নিজস্ব কার্যালয় টেকনাফ বাস ষ্টেশন সাবরেজিস্টার অফিসের উত্তর পাশে সীমান্ত কমপ্লেক্স মার্কেটে উক্ত মতবিনিময় সভা সম্পন্ন হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে টেকনাফ উপজেলা সভাপতি ও টেকনাফ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এস এন কায়সার জুয়েলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আজিজ উল্লাহ (আজিজ) এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রেস ক্লাব ও বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে টেকনাফ উপজেলার উপদেষ্টা এবং টেকনাফ পৌর বিএনপির সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবদুল জব্বার।

অন্যান্যদের অতিথির মধ্যে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আজিজ, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে টেকনাফ উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি সাকের বিন ফয়েজ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আকাশ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ইমন,শাহীন আলম,আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ইলিয়াস, মোঃ সোহেল, মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

উপদেষ্টা আব্দুল জব্বার বলেন যে কোন অন্যায় কাজ রুখে দিতে সাংবাদিক সমাজকে প্রয়োজনে সহযোগিতা করতে তিনি সবসময় প্রস্তুত রয়েছেন।
সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে একটা মামলার বিষয়ে তিনি তীব্র নিন্দা প্রতিবাদ জানান। এবং যথাযথ উপযুক্ত ডকুমেন্ট সাবমিট করে তিনি বাদী পক্ষকে প্রমাণ করবেন তিনি নির্দোষ।

সভাপতি কায়সার জুয়েল বলেন সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কলম সৈনিকরা সদা কাজ করে যাবে। কোন অনিয়ম অন্যায়ের কাছে মাথা নত করবেনা।

সাধারণ সম্পাদক মোঃ আজিজ উল্লাহ (আজিজ) বলেন, গণমাধ্যম কর্মি হিসেবে রাষ্ট্র কে সহযোগিতা করতে জনগণের সেবক হিসেবে সাংবাদিক সমাজ কাজ করে যাচ্ছে। সাংবাদিকরা যাতে কোন অন্যায় ভাবে হয়রানির শিকার না হয় সেই জন্য রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি