মোঃ উজ্জ্বল মিয়া বিশেষ প্রতিনিধি ঢাকা শ্রীপুর, গাজীপুর
গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচন ঘিরে স্থানীয় রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু ‘কে হচ্ছেন আগামী দিনের নগরপিতা?’তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীরা নিজেদের শক্তিমত্তার জানান দিতে মাঠ চষে বেড়াচ্ছেন। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পৌরসভার প্রধান প্রধান সড়ক ও অলিগলি। ভোটারদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ। সৎ, যোগ্য এবং উন্নয়নমুখী নেতৃত্ব বেছে নিতে মুখিয়ে আছেন সাধারণ জনগণ।
পৌরবাসী হিসেবে আপনি কাকে আগামী দিনের মেয়র হিসেবে দেখতে চান? আপনার পছন্দের প্রার্থীর নাম ও তাকে পছন্দের কারণ আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের মতামত নিয়ে আমরা পরবর্তী বিশেষ প্রতিবেদন প্রকাশ করব।আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ।জনতার শক্তির পাঠকদের জন্য প্রশ্ন:
শ্রীপুর পৌরসভার উন্নয়নে কোন প্রার্থীর পরিকল্পনা আপনার কাছে সেরা মনে হয়?
© All rights reserved © 2022
Leave a Reply