নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে হোসেনপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-৫০৫৩) দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি পালন করে।শুক্রবার (১ মে) সকাল থেকে হোসেনপুর মধ্য বাজারস্থ মালিক সমিতি মার্কেটের ইউনিয়ন কার্যালয়ে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিবসটি উদযাপিত হয়। কর্মসূচির মধ্যে ছিল:সকাল ১১ ঘটিকা: জাতীয় ও শ্রমিক পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা।সকাল ১১৩০:ঘটিকা: হোসেনপুর বাজারের প্রধান প্রধান সড়কে এক বর্ণাঢ্য র্যালি প্রদক্ষিণ।সকাল ১১:৩০ ঘটিকা: সাধারণ শ্রমিকদের মাঝে কাঙালী ভোজ ও তবারক বিতরণ।বিকাল ৩:০০ ঘটিকা: সাংগঠনিক আলোচনা সভা, যেখানে শ্রমিকদের অধিকার ও ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।বাদ মাগরিব: মহান শহিদ শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল।নেতৃত্বে ছিলেন:অনুষ্ঠানটি সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন ১লা মে ২০২৬ইং উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন: মোঃ ফজলুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি ও উদ্যাপন কমিটির প্রধান।. মোঃ রাজন মিয়া, সাধারণ সম্পাদক, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হোসেনপুর আরও উপস্থিত ছিলেন হোসেন পুর উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মকবুল হোসেন হোসেন পুর উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেনসহ বক্তারা বলেন, “শ্রমিকদের ঐক্য ও ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে এই দিনটি আমাদের অনুপ্রেরণা জোগায়।” ইমারত নির্মাণ শ্রমিকদের এই বর্ণিল আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।
© All rights reserved © 2022
Leave a Reply