1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত: শ্রমিক-মালিক ঐক্যের ডাক। - dailyjanatarshakti
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত: শ্রমিক-মালিক ঐক্যের ডাক।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৪৫ Time View

সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
“শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও হোসেনপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- ৫৩) সহ বিভিন্ন শ্রমজীবী সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও পথসভার আয়োজন করা হয়।

শুক্রবার (১ মে ২০২৬) সকাল সাড়ে ১১টায় উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে এলএসডি গোডাউন থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। শত শত শ্রমিক লাল ফেট্টি বেঁধে, লাল পতাকা ও ব্যানার-ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।

“১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল হউক” এবং “বর্ণাঢ্য র্যালি সফল হোক” লেখা ব্যানার নিয়ে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের র্যালির সাথে একত্রিত হয়ে তা শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে এসে শেষ হয়। এসময় শ্রমিকদের মুহুর্মুহু স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

র্যালি শেষে উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মহান মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও শ্রমিক-মালিক সুসম্পর্কের উপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্য রাখেন বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আল আমিন, সহ-সভাপতি মোঃ আল আমিন, কোষাধ্যক্ষ কাঞ্চন মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক আঃ রউফ মেম্বার।

এছাড়াও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রতন মিয়া সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটের শ্রমিকদের আত্মত্যাগের পথ ধরেই আজকের ৮ ঘণ্টা কর্মদিবস প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এখনও অনেক সেক্টরে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ঝুঁকিমুক্ত কর্মপরিবেশ, রেশনিং সুবিধা ও মালিক-শ্রমিক সুসম্পর্ক নিশ্চিত করতে হবে।

উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মকবুল হোসেন বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। আমাদের ঘামেই গড়ে উঠছে দেশের বড় বড় ইমারত। সরকারের কাছে দাবি, নির্মাণ শ্রমিকদের জন্য স্থায়ী রেশনিং ব্যবস্থা চালু ও দুর্ঘটনায় নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রমজীবী সংগঠন, প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক ও অরাজনৈতিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে হোসেনপুর পৌর শহর লাল পতাকা ও ব্যানারে সজ্জিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি