1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
২৬০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

২৬০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২১ Time View

জনতার ডেক্স

প্রথম বাংলা – রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ২৬০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশর (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জসিম উদ্দিন (৩৬) ২। ইমান আলী (৩৮) ও ৩। সামিদুল ইসলাম (১৯)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ৯ নং সেক্টরস্থ আব্দুল্লাহপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার একটি টিম উত্তরা পশ্চিম থানাধীন ৯ নং সেক্টরস্থ আব্দুল্লাহপুর এলাকার তাসিন সিএনজি পাম্পের পাশে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি