মোঃ মিজানুর রহমান আজাদ , কিশোরগঞ্জ সদর |
আগামী ২ মে কিশোরগঞ্জ-১ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মাজহারুল ইসলাম-এর আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চলছে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের পাঠানকান্দি গ্রামে।
তার এই আগমন ও নির্ধারিত কর্মসূচিকে সামনে রেখে আজ পাঠানকান্দি তাজমল খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকা পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং স্থানীয়ভাবে ‘জনতার চেয়ারম্যান’ হিসেবে পরিচিত নাজমুল আলম।
তদারকি ও দিকনির্দেশনা
পরিদর্শনকালে নাজমুল আলম বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা পর্ষদ এবং স্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। তিনি সংসদ সদস্যের আগমন উপলক্ষে গৃহীত সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন এবং অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেনউৎসাহী এলাকাবাসী
নাজমুল আলম বলেন, “মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলামের আগমনকে ঘিরে পাঠানকান্দির সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। আমরা চাই অনুষ্ঠানটি যেন অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।”পরিদর্শনকালে তার সঙ্গে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের এই সফরকে ঘিরে বর্তমানে এলাকায় এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
© All rights reserved © 2022
Leave a Reply