মোঃ রবিউল আউয়াল বিশেষ কল্যাণ সভা, পুলিশ সুপার কিশোরগঞ্জ মহোদয়ের বদলীজনিত বিদায়ী সংবর্ধনা এবং প্রীতিভোজ। অদ্য (২৫ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ) শনিবার দুপুর ১২:০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের মহোদয়ের সভাপতিত্বে পুলিশ লাইন্স ড্রিল শেডে বিশেষ কল্যান সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভা শেষে কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন কিশোরগঞ্জ মহোদয় এবং জনাব মাহমুদুল ইসলাম তালুকদার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কিশোরগঞ্জ মহোদয়কে বদলীজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী প্রার্থীদেরকে কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুলিশ সুপার মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মহোদয়ের বিদায়ে কিশোরগঞ্জ জেলার সকল পর্যায়ের পুলিশ সদস্যগন ভারাক্রান্ত হয়ে পড়েন। পুলিশ সুপার কিশোরগঞ্জ মহোদয় জেলা পুলিশের উদ্দেশ্যে অনেক আবেগময় কথাবার্তা বলেন।
পরবর্তীতে পুলিশ সুপার কিশোরগঞ্জ মহোদয়ের সভাপতিত্বে পুলিশ লাইন্স মেসে প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজের সময় সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করতে গিয়ে পুলিশ সুপার কিশোরগঞ্জ মহোদয় আবেগপ্রবণ হয়ে পড়েন।
এসময় উপস্থিত ছিলেন জনাব মুকিত সরকার- অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), সকল সার্কেল অফিসারগণ, অফিসার ইনচার্জ সকল এবং পুলিশ লাইন্স সহ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন ইউনিট হতে আগত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
© All rights reserved © 2022
Leave a Reply