মোঃ আনোয়ার হোসেন বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করেছেন জনাব মিজ সোহানা নাসরিন। আজ মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকাল ০৯:৩০ ঘটিকায় তিনি দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
নবাগত জেলা প্রশাসক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। এসময় জেলা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে পুলিশ সুপার নবাগত জেলা প্রশাসককে কিশোরগঞ্জ জেলায় স্বাগত জানান এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক উন্নয়নে প্রশাসন ও পুলিশ বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। নবাগত জেলা প্রশাসক মিজ সোহানা নাসরিনও জেলার সাধারণ মানুষের সেবায় এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য যে, মিজ সোহানা নাসরিন কিশোরগঞ্জের পূর্ববর্তী জেলা প্রশাসকের স্থলাভিষিক্ত হলেন। তার এই যোগদানের মধ্য দিয়ে জেলা প্রশাসনের কার্যক্রমে নতুন গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।
© All rights reserved © 2022
Leave a Reply