মোঃ রবিউল আউয়াল কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানায় ১২(বারো) টি দেশীয় অস্ত্র এবং আধুনিক দুইটি ওয়াকিটকী আরো ১৮(আঠারো) পিস ইয়াবাসহ দুইজন আসামি গ্রেফতার!কিশোরগঞ্জ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন মহোদয়ের নির্দেশনায় এবং কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ এস এম আরিফুর রহমান এর তত্ত্বাবধানে মাদকের এবং সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় একটি সফল অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানের বিবরণ:
গত ০৫/০৪/২০২৬ খ্রি: কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানার চৌকস অফিসার এসআই/শ্রী মধুসূদন সরকার নেতৃত্বে সংঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানাধীন আশুতিয়া এলাকায় একটি বিশেষ মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।* উক্ত অভিযানে ০১(এক)টি কুড়াল, ০২(দুই)টি ছুরি, ০৩ (তিন)টি স্টিলের লাঠির করাত, ০২(দুই)টি স্টিলের তলোয়ার, ০১(এক)টি করাত, এবং দুইটি ওয়াকি টকি, আরো ১৮ পিস ইয়াবাসহ দুইজন পুরুষ চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত আসামিদয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে(The Arms Act,1878; ধারা -19(f) মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে
উল্লেখ্য থাকে যে, অভিযান পরিচালনা কালে উক্ত আসামী সহ অপর আসামি মো: মন্টু মিয়ার (২০) নামে মাদকদ্রব্য আইনের মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
#KishoreganjDistrictPolice
© All rights reserved © 2022
Leave a Reply