সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) :
কিশোরগঞ্জের হোসেনপুরে লাখো পূণ্যার্থীর অংশ গ্রহণে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয় হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসব। স্থানীয় পূরোহীতের ভাষ্যমতে, এবার ওই স্নান উৎসবের মহাষ্টমী তিথির লগ্ন শুরু হয় গত বুধবার (২৫ মার্চ ) বিকাল ৫:১৭ মিনিট হতে গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ ) দুপুর ২:৫৯ মিনিট পর্যন্ত। হোসেনপুর উপজেলা সদর থেকে দেড় কিলোমিটার দূরে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত খুরশিদ মহল সেতু সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয় ওই অষ্টমী স্নানোৎসব। এ উপলক্ষে ব্রহ্মপুত্র নদের ঘাট, কাচারী বাজার, উপজেলা পরিষদ মাঠ,রামপুর বাজার, কুলেশ্বরী বাড়ী দেবালয়সহ বিভিন্ন স্থানে দিন ব্যাপী মেলা উৎসব অনুষ্ঠিত হয়। এবার কয়েক লক্ষাধিক নারী পুরুষের সমাগম হয়েছে বলে জানান আয়োজকরা। অষ্টমী স্নানোৎসব উপলক্ষে
হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিনের উদ্যাগে পুণ্যার্থীদের মাঝে খাবার পানি, ফল ও শুকনো খাবার সরবরাহ করা হয়।
কিশোরগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার,
হোসেনপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ও সাংবাদিক সঞ্জিত চন্দ্র শীল জানান,এ বছর হিন্দু ধর্মাবলম্বীদের স্নানোৎসবে বরাবরের মতো এলাকার জাতি ধর্ম নির্বিশেষে সকলেই মিলেমিশে স্বাধীনতা দিবসের আমেজ নিয়ে নির্বিঘ্নে পালন করতে পেরে সবাই খুব খুশি। তাছাড়া অষ্টমী স্নান উৎসব ও মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষে স্থানীয় প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনী তৎপরতা ছিল চোখে পড়ার মতো। হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা জানান, যদিও স্নান ঘাটটি ময়মনসিংহ জেলার পাগলা থানার অধিনে তবুও আমরা নিরাপত্তার জন্য প্রশাসনিক ভাবে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম জানান, আমারা এ স্নানোৎসবে আগত সকল হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য হোসেনপুর থানা পুলিশ ও পাগলা থানার পুলিশ যৌথ ভাবে অষ্টমী স্নান পালনের সার্বিক সহযোগিতা প্রতি বছরের ন্যায় এ বছরও করেছি। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাই সবাই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে স্নানোৎসব সম্পন্ন করেছেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ -১ ( সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম জানান, এবার ওই অষ্টমী স্নানোৎসব নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসনসহ দলীয় নেতাকর্মীদের সার্বক্ষণিক সহযোগিতা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে হিন্দু ধর্মাবলম্বীদের লোকজন নিশ্চিন্তে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন। তাই আশা করা হচ্ছে অন্যান্য বছরের তুলনায় এবারের অষ্টমী স্নানোৎসব হয়ছে আরো বেশি উৎসবমুখর।
© All rights reserved © 2022
Leave a Reply