২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ খ্রিঃ উপলক্ষ্যে কুচকাওয়াজ অনুষ্ঠিত।
মোঃ রবিউল আউয়াল প্রতিনিধি জেলা পুলিশ কিশোরগঞ্জ।অদ্য ২৬ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ০৮ঃ০০ ঘটিকায় জনাব মোহাম্মদ আসলাম মোল্লা জেলা প্রশাসক কিশোরগঞ্জ মহোদয়ের সভাপতিত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎপাদন উপলক্ষ্যে কিশোরগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামে কুচকাওয়াজ এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন মহোদয়। কুচকাওয়াজে জেলা পুলিশ কিশোরগঞ্জ এর একটি চৌকস দল সহ আরো কয়েকটি দলের সমাহারে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযুদ্ধাদের গার্ড অব অনার প্রদান করা হয়। সূর্য সন্তানদের বিদেহী আত্মার প্রশান্তির লক্ষ্যে মুক্ত আকাশে পায়রা উড়ানো হয়। কোমলমতি শিশুদের ডিসপ্লে প্রদর্শিত হয় এবং পরিশেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয় ।
আজকের এই মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আরো উপস্থিত ছিলেন জনাব মাজহারুল ইসলাম এমপি ( কিশোরগঞ্জ-১), জনাব আসলাম মোল্লা জেলা প্রশাসক কিশোরগঞ্জ, প্রশাসক কিশোরগঞ্জ জেলা পরিষদ, জেলা প্রশাসনের বিভিন্ন সিনিয়র কর্মকর্তাগণ, জেলা পুলিশ কিশোরগঞ্জ এর বিভিন্ন সিনিয়র কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জাতীর সূর্য সন্তান মুক্তিযুদ্ধাগণ, আমন্ত্রিত অতিথিবর্গ এবং বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াবৃন্দ।
© All rights reserved © 2022
Leave a Reply