নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল কর্মরত সাংবাদিক এবং সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)।
সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষে এক শুভেচ্ছা বার্তায় জানানো হয়, ঈদ মানেই আনন্দ এবং ত্যাগের মহিমায় নিজেকে বিলিয়ে দেওয়া। সারা মাস সিয়াম সাধনার পর এই খুশির দিনটি সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।
শুভেচ্ছা বার্তায় বিএমইউজে নেতারা বলেন, “মফস্বলের সাংবাদিকরা শত প্রতিকূলতার মাঝেও দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমরা আশা করি, এই ঈদের আনন্দ সংবাদকর্মীসহ প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। একই সাথে সাংবাদিকদের অধিকার আদায় ও মর্যাদা রক্ষায় বিএমইউজে’র ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিক ও দেশবাসীর মধ্যকার এই বন্ধন আরও সুদৃঢ় হোক এবং আনন্দময় পরিবেশে সবাই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করুক—এটাই আমাদের কামনা।
© All rights reserved © 2022
Leave a Reply