1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মাসব্যাপী 'ক্র্যাশ প্রোগ্রাম' শুরু - dailyjanatarshakti
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫৯ Time View

​মোঃ উজ্জ্বল মিয়া  প্রতিবেদক | ঢাকা

​ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণের পর পরই নাগরিক সেবা নিশ্চিত করতে ব্যাপক কর্মতৎপরতা শুরু করেছে বর্তমান প্রশাসন। দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিনের মাথায় পুরো মহানগর দক্ষিণব্যাপী এক মাসের বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ ঘোষণা করা হয়েছে।

​এই কর্মসূচির মূল লক্ষ্য হলো মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, মশক নিধন এবং অকেজো সড়ক বাতিগুলো সচল (লাইট কনফার্ম) করা। বর্তমানে দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডে এই ক্র্যাশ প্রোগ্রাম পুরোদমে চলছে।

​পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে মহানগরীর বিভিন্ন নালা ও খাল পরিষ্কারের জন্য বিশেষ ‘অ্যাডভান্স প্রোগ্রাম’ হাতে নেওয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসন এবং মশা ও দুর্গন্ধমুক্ত পরিবেশ গড়তে এই উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগরী উপহার দিতে এই বিশেষ অভিযান মাসব্যাপী অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি