নিজস্ব মোঃ উজ্জল মিয়া ঢাকা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা ও নির্বাচনী আমেজ তুঙ্গে। এরই ধারাবাহিকতায় ঢাকা-১৭ নির্বাচনী এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা ও বিজয় উল্লাস অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমানের উপদেষ্টা ও নির্বাচনী কার্যক্রমের প্রধান সমন্বয়ক, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুস সালাম।
ব্যানারে স্পষ্টভাবে “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬”-কে সামনে রেখে এই নির্বাচনী কার্যালয়ের কার্যক্রম তুলে ধরা হয়েছে। সভায় বক্তারা বলেন, ঢাকা-১৭ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।
অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দও বক্তব্য রাখেন এবং আগামী দিনে রাজপথের আন্দোলনে ও নির্বাচনী লড়াইয়ে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
© All rights reserved © 2022
Leave a Reply