1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
যুদ্ধটা আসলে ধানের শীষ দাঁড়িপাল্লা শাপলাকলির না, যুদ্ধটা ছিলো দেশদ্রোহী আর পুরা বাংলাদেশের - dailyjanatarshakti
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

যুদ্ধটা আসলে ধানের শীষ দাঁড়িপাল্লা শাপলাকলির না, যুদ্ধটা ছিলো দেশদ্রোহী আর পুরা বাংলাদেশের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৮ Time View

যুদ্ধটা আসলে ধানের শীষ দাঁড়িপাল্লা শাপলাকলির না, যুদ্ধটা ছিলো দেশদ্রোহী আর পুরা বাংলাদেশের।

স্বাধীনতার পক্ষের সব দলগুলো বিএনপি কে ভোট দিয়েছে।
শুধুমাত্র দেশটাকে রাজাকারদের হাত থেকে বাঁচাবে বলে৷ আমরা যারা ৭১ কে ধারন করি তারা কখোনও ভাবতে পারি না দেশ রাজাকার দের হাতে যাবে।
প্রয়োজনে সবাই একসাথে লড়বো, কখোনও ব্যালটে প্রয়োজনে রাজপথে৷ তবু স্বাধীনতার বিপক্ষের শক্তি র হাতে প্রিয় বাংলাদেশ কে তুলে দিবো না৷

এই নির্বাচনে যত প্রচার হয়েছে যেভাবেই হয়েছে জনগন মাথা ঘামায়নি।
ব্যালটে নীরবে যুদ্ধ করেছে৷ এই ব্যাপারটা এত মানসীক শান্তির!! সবাই প্রমাণ করেছে ৭১ কে আমার হারতে দিবো না। যত ২৪ আসুক, সব ইতিহাসের অংশ। ২৪ শে যে বাচ্চাগুলো মারা গেল তারা আমাদেরই সন্তান৷ তারা কোনও দলের না৷ তাদের আন্দোলনের রুট ১৯৭১ ই৷ আমি এটা বিশ্বাস করি৷ তাদের কে নিয়ে যারা রাজনীতি করে তারা ঘৃনার যোগ্য৷

আমি নৌকা ধানের শীষ এসব কিছু না। আমি রাজাকারদের বিপক্ষে৷ আবারও বলছি, রাজাকারদের বিপক্ষে৷ রাজাকারের দোসর কখোনই আমার বন্ধু না, আত্নীয় না৷

২০২৬ এর নির্বাচন আমাদের নতুন করে চিনিয়েছে, দেশপ্রেমিক আর দেশদ্রোহী দের। এখানে কোনও হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাই – এখানে দেশদ্রোহী আছে আর তাদের বিরুদ্ধে কিছু মানুষ আছে যারা বুক পেতে আগলে রাখবে আমাদের বাংলাদেশ কে৷

এই বিজয় সকল মুক্তিযোদ্ধাদের।

অভিনন্দন বাংলাদেশ!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি