1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আদালতের ডিগ্রি পেয়েও জমির দখল বুঝে পাচ্ছেন না মোমেনা - dailyjanatarshakti
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

আদালতের ডিগ্রি পেয়েও জমির দখল বুঝে পাচ্ছেন না মোমেনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

আদালতের ডিগ্রি পেয়েও জমির দখল বুঝে পাচ্ছেন না মোমেনা

সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
হোসেনপুর উপজেলা পুমদী ইউনিয়নের চরপুমদী মৌজায় বিভিন্ন দাগে মোট ২২৮ শতাংশ জমি আদালতের রায়ে ডিগ্রি প্রাপ্ত হলেও এখনো সেই জমির দখল বুঝে পাচ্ছেন না মোমেনা খাতুন নামের এক অসহায় নারী। স্থানীয় ভূমিদস্যুদের বাধার কারণে দীর্ঘদিন ধরে তিনি নিজ ভূমিতে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মোমেনা খাতুনের দাবি, দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত তার পক্ষে রায় প্রদান করলেও প্রভাবশালী একটি মহল বেআইনিভাবে জমিটি দখলে রেখে ভয়ভীতি ও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। এতে করে তিনি চরম নিরাপত্তাহীনতা ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মোমেনা খাতুন বলেন, “আমি আইন অনুযায়ী ডিগ্রি পেয়েছি, কিন্তু তবুও নিজের জমি ভোগ করতে পারছি না। দ্রুত প্রশাসনের সহায়তা চাই।”
এলাকাবাসীর অভিযোগ, চরপুমদী মৌজায় ভূমিদস্যুদের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি