1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চ্যানেল এস’র বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।, - dailyjanatarshakti
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

চ্যানেল এস’র বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।,

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ Time View

সঞ্জিত চন্দ্র শীল

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

জাতীয় গণমাধ্যম চ্যানেল এস’র বর্ষপূর্তি উপলক্ষে হোসেনপুর উপজেলা প্রতিনিধি মোঃ রিপন মিয়ার সভাপতিত্বে   এক আলোচনা সভা ও সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার  (২৯ জানুয়ারি ২০২৬) হোসেনপুর উপজেলার ইসমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  হোসেনপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসান জিকো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – হোসেনপুর মূলধারা সাংবাদিক ঐক্য ফোরাম এর আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক  সঞ্জিত চন্দ্র শীল, শাহেদল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক বাক্কার, সাংবাদিক এস কে শাহীন নবাব( নওয়াজ), উজ্জ্বল কুমার সরকার ( মোহনা টিভি), মোঃ সাগর মিয়া ( রুপালী বাংলাদেশ), মোঃ আফজালুর রহমান উজ্জ্বল ( বাংলাদেশ সমাচার), মোঃ জাকারিয়া( প্রাইম টিভি), ও বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

“সব কথা সবার কথা” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, চ্যানেল এস শুরু থেকেই সত্য, ন্যায় ও জনস্বার্থভিত্তিক সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। স্থানীয় সমস্যার কথা তুলে ধরা এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর পৌঁছে দেওয়ায় এ গণমাধ্যমটি ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে।

অনুষ্ঠানে চ্যানেল এস’র ভবিষ্যৎ কার্যক্রম আরও বস্তুনিষ্ঠ ও গণমুখী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। শেষে বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানটির আয়োজন করে হোসেনপুর উপজেলা প্রতিনিধি মোঃ রিপন মিয়া( চ্যানেল এস)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি