1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা নারীকে রেখে পালালো স্বামী - dailyjanatarshakti
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা নারীকে রেখে পালালো স্বামী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৯০ Time View

প্রতিনিধি এনামুল হক :কিশোরগঞ্জের হোসেনপুরে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা এক নারীকে রেখে পালানোর অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। ওই ঘটনায় ওই অন্তঃসত্ত্বা নারী আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, উপজেলার মেছেরা গ্রামের মো. আব্দুল্লার কন্যা রেহানা আক্তার কে ১৯ ফেব্রুয়ারি নোটারি পাবলিক এফিডেভিট মূলে এবং ৭ এপ্রিল ইসলামী শরীয়ত মোতাবেক ও কাবিন রেজিস্ট্রেশন মূলে বিয়ে করেন একই গ্রামের মো. ওয়ালী উল্লাহ। এ সময় মেয়ের সুখের কথা চিন্তা করে রেহেনার পিতা ওয়ালী উল্লাহকে ৮০ হাজার টাকার আসবাবপত্র কিনে দেয়। পরবর্তীতে আরো ৩ লাখ টাকা যৌতুক দাবি করে ওলি উল্লাহ। কিন্তু রেহানার পিতা তা না দিতে পারলে যৌতুকের জন্য রেহানাকে বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করিতে থাকে ওয়ালী উল্লাহ। এক পর্যায়ে রেহেনা আক্তার এর দেবর মোঃ ওবায়দুল্লাহ, শশুড়, শাশুড়ি নজরুল ইসলাম ও শেফালী আক্তার জোর পূর্বক ভাবে বাড়ি থেকে বের করে দেয় তাকে। বর্তমানে রেহানা তার পিতার বাড়িতে বসবাস করে আসছে এবং তিনি দুই মাস তেরো দিনের অন্তঃসত্ত্বা। রেহানা কে বিবাহের আগে অলিউল্লাহ রাতুল ফেরদৌস নামে একটি মেয়েকে জোরপূর্বক অপহরণ করে। পরে, ওই মেয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ একটি মামলা দায়ের করেন (মামলা নং-২১৮/২০২১)। এছাড়াও ওয়ালী উল্লাহর নামে আরও বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে৷ এ ব্যাপারে রেহেনার পিতা জানান, তার মেয়ে বর্তমানে অন্তঃসত্ত্বা। ওই শিশুর পিতৃপরিচয় দরকার। তার ভরণপোষণ আমিই করছি। পরে, তিনি অলি উল্লাহর বিচার দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি