1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ শারীরিক যোগ্যতা যাচাইয়ের তৃতীয় অর্থাৎ শেষ দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। - dailyjanatarshakti
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ শারীরিক যোগ্যতা যাচাইয়ের তৃতীয় অর্থাৎ শেষ দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৭৩ Time View
প্রতিনিধি বুলবুল মিয়া :“চাকরি নয়, সেবা” এই মূলমন্ত্রকে অন্তরে ধারণ করে আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সকাল ০৮ঃ০০ ঘটিকা হতে সন্ধ্যা ১৯ঃ৩০ ঘটিকা পর্যন্ত ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ শারীরিক যোগ্যতা যাচাইয়ের তৃতীয় অর্থাৎ শেষ দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয় সমগ্র কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত সভাপতি হিসেবে সশরীরে উপস্থিত থেকে প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছ্বতা ও নিয়মানুবর্তিতা নিশ্চিত করেন।
তৃতীয় দিনে সাধারণ, মুক্তিযোদ্ধা, পুলিশ পোষ্য, এতিম, আনসার/ভিডিপি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার আওতায় মোট ২,০৫৩ জন পুরুষ ও ১৫১ জন নারী প্রার্থী অংশগ্রহণ করেন। শত স্বপ্নের পসরা সাজিয়ে শারীরিক পরীক্ষায় অবতীর্ণ এসব প্রার্থীর মধ্যে মোট ১,৫২৮ জন পুরুষ ও ১৪৮ জন নারী প্রার্থী সম্মানিত নিয়োগ বোর্ডের সিদ্ধান্তমতে শারীরিক সক্ষমতা যাচাই (Physical Endurance Test বা PET) পরীক্ষায় যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।
আগামী ৬ মার্চ ২০২৩ তারিখ সকাল ১০ঃ০০ ঘটিকায় শারীরিক পরীক্ষায় যোগ্য প্রার্থীগণ ময়মনসিংহ শহরের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি