1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মদনে টোল আদায়কে কেন্দ্র করে লাথির আঘাতে জুলাইযোদ্ধা নিহত - dailyjanatarshakti
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

মদনে টোল আদায়কে কেন্দ্র করে লাথির আঘাতে জুলাইযোদ্ধা নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View
Oplus_131072

মদনে টোল আদায়কে কেন্দ্র করে লাথির আঘাতে জুলাইযোদ্ধা নিহত

মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার মদন পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে লাথির আঘাতে আব্দুল বারেক (জুলাইযোদ্ধা) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মদন-কেন্দুয়া সড়কের চানগাঁও ইউনিয়নের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মদন পৌরসভার টোল আদায় করছিলেন বাড়িভাদেড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আতিকুল ইসলাম (১৯)। এ সময় সিএনজিচালিত অটোরিকশার টোল আদায়কে কেন্দ্র করে চকপাড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে জুলাইযোদ্ধা আব্দুল বারেকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে আতিকুলের লাথির আঘাতে বারেক মিয়া মাটিতে পড়ে যান বলে অভিযোগ উঠেছে। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে শফিকুল বলেন, “আপনাদের মাধ্যমে আমি আমার বাবার হত্যাকারীর ফাঁসি চাই।”
এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন করিম বলেন,এখন পর্যন্ত নিহতের পরিবারের লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নিহতের লাশ ময়না তদন্তে জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালেন প্রেরন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি