1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে গ্যাস সিলিন্ডারে জালিয়াতি ও অনিয়ম রোধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট: ৩ হাজার টাকা জরিমানা - dailyjanatarshakti
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

হোসেনপুরে গ্যাস সিলিন্ডারে জালিয়াতি ও অনিয়ম রোধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট: ৩ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩০ Time View

হোসেনপুরে গ্যাস সিলিন্ডারে জালিয়াতি ও অনিয়ম রোধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট: ৩ হাজার টাকা জরিমানা
​মোঃ জাহিদুল ইসলাম প্রতিনিধি, হোসেনপুর:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন বাজারে সিলিন্ডার গ্যাসের লাইসেন্স, মূল্য তালিকা ও পরিমাপ যাচাইকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
​অভিযান সূত্রে জানা যায়, সম্প্রতি হোসেনপুর উপজেলার নতুন বাজার এলাকায় গ্যাস সিলিন্ডারে জালিয়াতি সংক্রান্ত প্রকাশিত সংবাদে দৃষ্টিগোচর হলে সে বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালককে সাথে নিয়ে নতুন বাজারের সংশ্লিষ্ট দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করতে যাওয়া হয়। তবে অভিযান পরিচালনাকালে দোকানটি বন্ধ থাকায় তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। এ বিষয়ে উপজেলা প্রশাসনের নজরদারি ও তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়।
​পরবর্তীতে উপজেলা প্রশাসনের টিম রামপুর বাজারে সিলিন্ডার গ্যাস সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ সিলিন্ডার গ্যাসের দোকান বন্ধ করে দেয় ব্যবসায়ীরা।
​তবে খোলা থাকা একটি দোকানে পরিদর্শনকালে দেখা যায়, দোকান মালিকের কাছে বৈধ কোনো লাইসেন্স এবং সরকার নির্ধারিত মূল্য তালিকা ছিল না। যদিও সিলিন্ডারে গ্যাসের ওজন সঠিক পাওয়া যায়, তবুও প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্য তালিকা না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী উক্ত দোকানদারকে ৩,০০০ (তিন হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও তা তাৎক্ষণিক আদায় করা হয়।
​জনস্বার্থে এবং ভোক্তা অধিকার ক্ষুণ্ন হওয়ার যেকোনো অন্যায় রোধে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান ও মনিটরিং কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি