1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুর বাজারের ফুটপাত দখল ও জনভোগান্তি নিয়ে পৌর ছাত্রদলের আহ্বায়কের ক্ষোভ - dailyjanatarshakti
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

হোসেনপুর বাজারের ফুটপাত দখল ও জনভোগান্তি নিয়ে পৌর ছাত্রদলের আহ্বায়কের ক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View
Oplus_131072

হোসেনপুর বাজারের ফুটপাত দখল ও জনভোগান্তি নিয়ে পৌর ছাত্রদলের আহ্বায়কের ক্ষোভ
​বিশেষ প্রতিনিধি, হোসেনপুর:
কিশোরগঞ্জের হোসেনপুর পৌর এলাকার প্রধান বাজারের ফুটপাত অবৈধ দখলে চলে যাওয়ায় সাধারণ পথচারী ও ক্রেতাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের উদাসীনতা ও কার্যকর পদক্ষেপের অভাব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হোসেনপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজিব আহমেদ।
​এক বিবৃতিতে রাজিব আহমেদ বলেন, “হোসেনপুর বাজারের ফুটপাত দখল হয়ে মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, অথচ এ নিয়ে যেন কেউ কিছু বলছে না! প্রশাসনের পক্ষ থেকেও উচ্ছেদ বা শৃঙ্খলা ফেরানোর কোনো উল্লেখযোগ্য উদ্যোগ চোখে পড়ছে না। বাজারের মধ্যে সাধারণ মানুষের কতটুকু ভোগান্তি হচ্ছে, তা দায়িত্বশীলদের চোখে পড়ে না কেন?”
​স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেনপুর বাজারের প্রধান সড়ক ও ফুটপাতগুলোতে অবৈধ দোকানপাট বসানো এবং অনিয়ন্ত্রিত যানবাহন চলাচলের কারণে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে ক্রেতা ও সাধারণ পথচারীদের বাধ্য হয়ে ফুটপাত ছেড়ে চরম ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
​এমতাবস্থায়, হোসেনপুর বাজারের যানজট নিরসন ও ফুটপাত দ্রুত দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচলের পথ সুগম করার জন্য স্থানীয় প্রশাসন ও পৌরসভার প্রতি জোর দাবি জানিয়েছেন ছাত্রনেতৃবৃন্দসহ এলাকার সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি