1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে বীর মুক্তিযোদ্ধা হাজী নূর হোসেনের প্রয়াণ: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন - dailyjanatarshakti
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

হোসেনপুরে বীর মুক্তিযোদ্ধা হাজী নূর হোসেনের প্রয়াণ: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View

মোঃ সুজন মিয়া জুলাই যোদ্ধা
​হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী হাজী নূর হোসেন আর নেই। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগে গতকাল বিকেল ৪টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

​আজ সকালে উপজেলার কাপাশাটিয়া গ্রামস্থ ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

​জানাজা ও গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসানা খাতুন, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম, এবং হোসেনপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম রফিক। এছাড়া স্থানীয় মুক্তিযোদ্ধা, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব ও সর্বস্তরের সাধারণ মানুষ জানাজায় অংশ নেন।

​এলাকায় সৎ, অত্যন্ত ধর্মপ্রাণ ও সমাজসেবক হিসেবে হাজী নূর হোসেনের ব্যাপক সুনাম ছিল। জানাজা শেষে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনপূর্বক পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। তাঁর প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি