1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বর্ণাঢ্য র‍্যালি শেষে সংসদ সদস্যের সাথে নেতাকর্মীদের মতবিনিময় - dailyjanatarshakti
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

হোসেনপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বর্ণাঢ্য র‍্যালি শেষে সংসদ সদস্যের সাথে নেতাকর্মীদের মতবিনিময়

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View

হোসেনপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বর্ণাঢ্য র‍্যালি শেষে সংসদ সদস্যের সাথে নেতাকর্মীদের মতবিনিময়
​হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে বর্ণাঢ্য র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত একটি আনন্দ র‍্যালি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
​র‍্যালি শেষে বিকেলে স্থানীয় সংসদ সদস্য জনাব মাজাহারুল ইসলামের সাথে বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে বিষয় আলোচনা করা হয়।মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ:
​এডভোকেট রফিকুল ইসলাম জুয়েল — যুগ্ম আহ্বায়ক, হোসেনপুর উপজেলা বিএনপিমাহবুবুর রহমান — সাবেক মেয়র ও যুগ্ম আহ্বায়ক, হোসেনপুর উপজেলা বিএনপি
​কামরুজ্জামান খান — মেয়র পদপ্রার্থী ও যুগ্ম আহ্বায়ক, হোসেনপুর উপজেলা বিএনপিমোঃ ফরিদ আহমেদ —হোসেন পুর উপজেলা যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন , হোসেনপুর উপজেলা বিএনপিএ আই খান শিবলু — যুগ্ম আহ্বায়ক, হোসেনপুর উপজেলা বিএনপি
​মোঃ সাইফুল ইসলাম — সভাপতি, হোসেনপুর উপজেলা নবীন দল; সাবেক যুগ্ম আহ্বায়ক, হোসেনপুর উপজেলা যুবদল এবং কিশোরগঞ্জ জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়কমোঃআবুলহোসেনমেম্বারসাবেকসাংগঠনিকসম্পাদক,হোসেনপুর উপজেলা শ্রমিক দলএছাড়াও মতবিনিময় সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠান শেষে দলীয় ঐক্য সুদৃঢ় করে ভবিষ্যতে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি