মোঃ উজ্জ্বল মিয়া বিশেষ প্রতিনিদি ঢাকা |
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর শুভ আগমনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে বইছে উৎসবের আমেজ। এই মাহেন্দ্রক্ষণে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক এবং বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।এক অভিনন্দন বার্তায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন:
”বাংলার জনমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর আগমনে আমরা আনন্দিত ও গর্বিত। তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ এক নতুন দিগন্তের পথে এগিয়ে যাচ্ছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের নাগরিকদের পক্ষ থেকে তাঁকে লাল গালিচা সংবর্ধনা ও প্রাণঢালা স্বাগতম জানাচ্ছি।”নগরজুড়ে সাজ সাজ রব
মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় তোরণ নির্মাণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। প্রশাসক আবদুস সালামের নির্দেশনায় নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আশা প্রকাশ করেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনসহ সারা দেশের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
সবশেষে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সৌজন্যেদপ্তর -মাননীয় প্রশাসক
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
© All rights reserved © 2022
Leave a Reply