1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
‎২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। - dailyjanatarshakti
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

‎২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৯৪ Time View

‎হোসেনপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা


‎২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎ মোঃ এনামুল হক প্রতিনিধি   বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে আলোচনা সভায়
‎বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মুহসী-মাসনাদ, অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মো. রফিকুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. উজ্জল হোসাইন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড. মনিরুল হক রাজন, যুগ্ম আহবায়ক আশরাফ আলী মৃধা টুটুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন,
‎উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক নাঈম,সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব,উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক
‎রাজিব আহমেদ পিয়াস প্রমূখ।বিভিন্ন রাজনৈতিকদলসহ এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা,জুলাইযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালিয়ে ইতিহাসের নৃশংসতম গণহত্যা সংঘটিত করে। সেই রাতের হত্যাযজ্ঞ বাঙালির স্বাধীনতা সংগ্রামকে আরও বেগবান করে এবং দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।
‎বক্তারা আরও বলেন, গণহত্যা দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি জরুরি। শহীদদের স্মরণ করে তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি