গণঅধিকার পরিষদের শামসুল হক মামুনের উপর সন্ত্রাসী হামলা
প্রতিনিধি রবিউল আউয়াল
গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার গণমাধ্যম সম্বনয়ক শামসুল হক মামুন জানান। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ইমতিয়াজ আহমেদ কাজল কে পরবর্তী আমি বহিস্কারের দাবীতে জেলা কমিটির সাথে আলোচনা করলে ২৬/০২/২০২৬ইং, রোজ- বৃহস্পতিবার, সময় সকাল আনুমানিক বিকাল- ৫.৩০ মিনিটে সৈয়দ আমেনা ভবন,২য় তলা,দূর্জয়মোড়,ভৈরব অফিসে ক্ষিপ্ত হয়ে আমার প্রতিষ্ঠান “নাগর টিভি”র অফিসে অনধিকার প্রবেশ করে আমাকে জিজ্ঞেস করে তুই আমার নামে জেলা কমিটির সাথে কি বলেছিস, এই বলে আমার অফিসের কম্পিউটার, শো-কেজ, চেয়ার, টেবিল ভাংচুর করতে থাকে এবং আমাকে এলোপাথারি ভাবে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। এমতাবস্থায় আমার অফিসের লোকজন বাধাঁ দিতে আসলে তাদেরকেও মারতে থাকে। প্রকাশ থাকে যে, আমি শামসুল হক মামুন, গণঅধিকার পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার গণমাধ্যম “সম্বনয়ক” জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় নির্দেশনায় বিএনপি সমর্থিত নির্বাচনী প্রচারনায় অংশ নেওয়ার কারণে আমাকে হুমকি প্রদান করে যে, আমি ভৈবপুরের ছেলে এবং আমার আরো ৫ ভাই আছে, আমরা সবাই মিলে তোকে খুন করে লাশ গুম করে ফেলব একাদিকবার সে এই হুমকি দিয়েছে। উক্ত বিষয়ে ভৈরব থানায় একটি অভিযোগ দায়ের করেছি আমি সন্ত্রাসী হামলার বিচার চাই। ভৈরব থানায় উক্ত বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছি পুলিশ তদন্ত করেছে। ভৈরব থানার অভিযোগ তদন্ত অফিসার এসআই পাভেল জানান অভিযোগ ভিত্তিতে তদন্ত করছি। তদন্ত শেষে আমরা আইনগত ব্যবস্থা নিব। এ বিষয়ে ইমজিয়াজ আহমেদ কাজলকে জিজ্ঞেস করলে বলেন আমি মামুনকে চর-থাপ্পর দিয়েছি অফিস ভাংচুর করি নাই।
© All rights reserved © 2022
Leave a Reply