1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সৌদিতে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, মামলার প্রধান আসামি গ্রেপ্তার - dailyjanatarshakti
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

সৌদিতে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

সৌদিতে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রুবেল মিয়া, শেরপুর থেকে:

সৌদি আরবে ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ ও এক ব্যক্তিকে জিম্মি করে রাখার অভিযোগে করা মানবপাচার মামলার প্রধান আসামি লাভলু মিয়াকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। এ মামলার অন্য দুই আসামি এখনো পলাতক রয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) রাতে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দশকাহনিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। লাভলু ওই এলাকার জয়তুল্লাহর ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সদর উপজেলার পাকুরিয়া ভাটিয়াপাড়া এলাকার সাইফুল ইসলামকে সৌদি আরবে ভালো বেতনে চাকরি দেওয়ার আশ্বাস দেন লাভলু মিয়া। এ জন্য সাইফুলের পরিবারের কাছ থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা নেন তিনি। পরে সাইফুলকে সৌদি আরবে পাঠানো হলেও প্রতিশ্রুত চাকরি ও বেতন নিয়ে জটিলতা তৈরি হয়।

এ পরিস্থিতিতে সাইফুলকে দেশে ফিরিয়ে আনতে তাঁর পরিবার লাভলু মিয়ার সঙ্গে যোগাযোগ করে। অভিযোগ রয়েছে, তখন সাইফুলের পরিবারের কাছে আরও ১৬ লাখ টাকা দাবি করেন লাভলু। দাবিকৃত টাকা দিতে না পারায় তাঁর লোকজন সাইফুলকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বাধা দেন এবং তাঁকে জিম্মি করে রাখেন।

এ ঘটনায় সাইফুল ইসলামের স্ত্রী শাহিনা আক্তার বাদী হয়ে লাভলু মিয়াসহ তিনজনের বিরুদ্ধে শেরপুর আদালতে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। পরে আদালতের নির্দেশে অভিযান চালিয়ে লাভলুকে গ্রেপ্তার করে পুলিশ।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মানবপাচার মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি