গফরগাঁওয়ে ভাষা শহীদ আব্দুল জব্বার মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় গফরগাঁওয়ে ভাষা সৈনিকদেরকে সম্মাননা প্রদান এবং বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
অনুষ্ঠান মঞ্চে গফরগাঁওয়ে ভাষা সৈনিকদেরকে সম্মাননা প্রদান এবং বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে উপজেলা শিল্পকলা অ্যাকাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক হাবিবুর রহমান কাজল।
© All rights reserved © 2022
Leave a Reply