1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
‎বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

‎বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ Time View

‎বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

‎ নিজস্ব প্রতিবেদক   বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকার ফার্মের মোড়ে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, কিশোরগঞ্জ জেলা শাখা।

‎জেলা তাঁতীদলের আহ্বায়ক সাহেব আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব বোরহান উদ্দিন সরকারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক আওয়াল, সদর উপজেলা আহ্বায়ক রাকিব মাহবুব পুল্টন, সদস্য সচিব শফিকুল ইসলাম স্বপন, হোসেনপুর উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, যুগ্ম আহবায়ক লুৎফর রহমান।


‎এ ছাড়াও অনুষ্ঠানে সংগঠনের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম এবং বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে তাঁতীদল দেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

‎দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনাসহ দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করা হয়।

‎অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
গাছে গাছে আমের মুকুল ছড়াচ্ছে স্বর্ণালি আভা সঞ্জিত চন্দ্র শীল হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: চলছে ফাল্গুন মাস। এরই মধ্যে সর্বত্র গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। সামান্য দৃষ্টি নিক্ষেপেই চোখে পড়ে মুকুলে ছেয়ে আছে অসংখ্য আমগাছ। এভাবে ফাল্গুনের শুরুতেই গাছে গাছে প্রস্ফুটিত আমের মুকুল সর্বত্র ছড়াচ্ছে হাল্কা স্বর্ণালি আভা। এরই মধ্যে দেশের অন্যান্য স্থানের মতো কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন গাছেও একইভাবে উঁকি দিতে শুরু করেছে আম্রমুকুল। গাছে গাছে আগাম মুকুলের দেখা মেলায় চাষিরা বেশ খুশি। তারা ইতোমধ্যে বাগানের পরিচর্যা শুরু করে দিয়েছেন।তবে এবার মাঘের শুরু থেকে প্রস্ফুটিত হতে শুরু করেছে মুকুল। আবহাওয়া অনুকূলে থাকলে এবার গাছে গাছে মুকুলের সমারোহ ঘটার সম্ভাবনা রয়েছে। বড় ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এবার আমের বাম্পার ফলন হবে। সরেজমিন ঘুরে দেখা গেছে, হোসেনপুর উপজেলার জিনারী, গোবিন্দপুর,সিদলা,আড়াই বাড়িয়া, পুমদি ও পৌরসভা সহ এলাকায় আমগাছে মুকুল আসতে শুরু করেছে। কিছু কিছু গাছে মুকুলের পরিমাণ কম হলেও সৌরভ ছড়াচ্ছে বাতাসে। বাগানের গাছগুলোর যত্ন নিতে পরিশ্রম শুরু করে দিয়েছেন চাষিরা। ভাল ফলনের আশায় জোরেশোরে বাগান পরিচর্যায় ব্যস্ত তারা। হোসেনপুরের বিভিন্ন এলাকাজুড়ে এখনও শীতের আমেজ বিরাজ করলেও আগাম জাতের আমগাছে মুকুল আসতে শুরু করেছে। এ অঞ্চলে ৩৫ থেকে ৪০ জাতের আম চাষ হয়ে থাকে। আর সারা বাংলাদেশে রয়েছে ২শ’ ৫০ জাতের। এর মধ্যে উলেস্নখযোগ্য হচ্ছে ফজলী, গোপালভোগ, মোহনভোগ, ন্যাংড়া, ক্ষীরসাপাত, হিমসাগর, কৃষাণভোগ, মলিস্নকা, লক্ষণা, আম্রপলি, দুধসর, দুধকলম, বিন্দাবনী, আরজান, রাণী পসন, মিশ্রিদানা, সিঁন্দুরী, আশ্বিনা সেই সঙ্গে নানা প্রকার গুটিআম। ডিসেম্বরের শেষদিক থেকে জানুয়ারির মাঝামাঝি অবধি বারোমাসি বা লোকাল জাতের আমগাছে মুকুল আসা শুরু হয়। এবার জানুয়ারির শুরুতেই মুকুল আসা শুরু হয়েছে আগাম জাতের গাছে। ফেব্রুয়ারির মাঝামাঝিতে মূলত আমগাছে মুকুল আসা শুরু হয়। এবার একটু আগেই প্রস্ফুটিত হচ্ছে আমের মুকুল। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মাসের মাঝামাঝিতে সব গাছে মুকুল দেখা যাবে বলে জানা যায়। প্রত্যেক বছরই কিছু গাছে আগাম মুকুল আসে। ঘন কুয়াশার কবলে না পড়লে, এসব মুকুলেও ভাল আম হবে।তবে নিয়ম মেনে মাঘের শেষদিকে যেসব গাছে মুকুল আসে, তাতে ভাল ফলন হয়। কৃষি বিভাগ জানায়, আমের ফলন নির্ভর করে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিকরাও। রোগবালাইয়ের আক্রমণ থেকে রক্ষা করতে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী পরিচর্যার প্রয়োজনীয় ওষুধ স্প্রে করছেন তারা। উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আমের উৎপাদন বিগত বছরের তুলনায় অনেক বেশি পাওয়ার আশা করা যাচ্ছে।আমবাগানের সঠিক পরিচর্যা ও প্রয়োজনীয় পরামর্শ দিতে সার্বক্ষণিক কৃষি বিভাগের মাঠকর্মীরা নিয়োজিত রয়েছেন।তবে বাণিজ্যিকভাবে এখনো আম চাষ এ উপজেলা শুরু হয়নি।

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি