1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন - dailyjanatarshakti
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View

কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

মোবারক হোসেন, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

“করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে ৮ নভেম্বর রোববার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ কুলিয়ারচর এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম ইজাজুল হক ও উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলামের যৌথ নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন সমবায় সমিতি লি. এর নেতৃবৃন্দদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা কৃষি অফিসার মর্জিনা আক্তার, উপজেলা ভেটেনারি সার্জন ডা. বৃষ্টি পণ্ডিত, বিআরডিবির চেয়ারম্যান হাফেজ মো. দ্বীন ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মো. আজাহার উদ্দিন লিটন, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, আলি হায়দার ও ফারজানা আক্তার সহ উপজেলার পল্লীবন্ধু শ্রমজীবি সমবায় সমিতি লি., শিশির সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি.,আমাদের সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি., শাপলা বহুমুখী সমবায় সমিতি লি., কুলিয়ারচর মাল্টিপারপাস কো. অপা. সো. লি., পল্লীবন্ধন শ্রমজীবি সমবায় সমিতি লি., কুলিয়ারচর আদর্শ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. বস্ত্র উৎপাদনমুখী সমবায় সমিতি লি., অগ্রণী শ্রমজীবি সমবায় সমিতি লি. ও গ্রামীন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর সভাপতি সম্পাদকবৃন্দ। এসময় নারী সাংবাদিক ও উদ্যোক্তা ফারজানা আক্তারের হাতে সরকারের রাজস্ব পরিশোধিত শ্রেষ্ঠ সমিতির মধ্যে ‘বস্ত্র উৎপাদনমূখী সমিতি’র সভাপতি হিসেবে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি