1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে গোবিন্দপুর আইডিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থী সম্মাননা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - dailyjanatarshakti
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

হোসেনপুরে গোবিন্দপুর আইডিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থী সম্মাননা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

​মোঃ আবদুল আউয়াল হোসেনপুর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে অবস্থিত ‘গোবিন্দপুর আইডিয়াল স্কুল’-এর আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব এবং হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব শহীদুল্লাহ্ কায়সার শহীদ কাকা।
​গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা ও মনন বিকাশে এ ধরনের আয়োজন দারুণ ভূমিকা রাখবে। এছাড়া শিক্ষার মান উন্নয়ন এবং এলাকার সার্বিক কল্যাণে যুবসমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
​আলোচনা শেষে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি