আউচ সংবাদের ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ বছরে পদার্পণ উদযাপন
নিজস্ব প্রতিবেদক :
আনন্দঘন পরিবেশে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনলাইন নিউজ পোর্টাল ‘আউচ সংবাদ’-এর ৫ম বর্ষপূর্তি উদযাপন এবং ৬ষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে এক জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার রাত ৯ ঘটিকায় আউচ সংবাদ কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এফ এম আব্বাস উদ্দিন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন:
• খায়রুল ইসলাম – সম্পাদক, কালের নতুন সংবাদ
• ফাইজুল হক গোলাপ – প্রধান সম্পাদক, আউচ সংবাদ
• সাজন আহমেদ পাপন – প্রতিনিধি, আজকের পত্রিকা
• ফায়জুল কবির – প্রতিনিধি, যুগযুগান্তর
• হানিফ – প্রতিনিধি, দিন প্রতিদিন
• মাসুদ মিয়া – প্রতিনিধি, বিশ্ব মানচিত্র
• হাকীম রফিকুল ইসলাম, বাপ্পী, মাসুদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আউচ সংবাদের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন। বক্তারা তাঁদের বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল অবস্থান এবং গণমানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরার ক্ষেত্রে আউচ সংবাদের ভূমিকাকে আগামী দিনে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিষ্ঠালগ্ন থেকেই আউচ সংবাদ নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে জণগণের মুখপত্র হিসেবে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও পাঠক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা এবং অকৃত্রিম সহযোগিতা নিয়ে পোর্টালটি আরও বহুদূর এগিয়ে যাবে—অনুষ্ঠানে এমনটাই প্রত্যয় ব্যক্ত করা হয়।
© All rights reserved © 2022
Leave a Reply