1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৩নং ওয়ার্ডের উন্নয়নে আস্থার প্রতীক বর্তমান সফল মেম্বার আবু হানিফ - dailyjanatarshakti
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

হোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৩নং ওয়ার্ডের উন্নয়নে আস্থার প্রতীক বর্তমান সফল মেম্বার আবু হানিফ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

হোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৩নং ওয়ার্ডের উন্নয়নে আস্থার প্রতীক বর্তমান সফল মেম্বার আবু হানিফ
মোঃ জাহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি ​আসন্ন ১নং জিনারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হোসেনপুর উপজেলার ৩নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দ্বারে দ্বারে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বর্তমান ওয়ার্ডের জনপ্রিয় ও সফল মেম্বার আবু হানিফ।

​জিনারী ইউনিয়নের হলিমা গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক এবং সর্বমহލে সমাদৃত “সাদা মনের মানুষ” হিসেবে পরিচিত আবু হানিফ গত মেয়াদের সফলতার ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও ওয়ার্ডবাসীর সেবা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

​৩নং ওয়ার্ডকে একটি ‘মডেল ওয়ার্ড’ হিসেবে রূপান্তর করার স্বপ্ন
​আবু হানিফ জানান, জনগণের ভালোবাসায় পুনরায় মেম্বার নির্বাচিত হলে ৩নং ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নত ও মডেল ওয়ার্ডে রূপান্তর করবেন তিনি। এলাকার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে তিনি একগুচ্ছ যুগান্তকারী পরিকল্পনা হাতে নিয়েছেন।

​তাঁর নির্বাচনী ইশতেহার ও প্রধান প্রতিশ্রুতিসমূহ:​মাদকনির্মূল ও কঠোর আইনি নিরাপত্তা: যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন এবং কঠোর আইনি নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস কাজ করবেন।​যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন: এলাকার অসমাপ্ত ও ভাঙা রাস্তাঘাট, কালভার্ট এবং সেতু নির্মাণের কাজ দ্রুত বাস্তবায়ন করবেন, যাতে যাতায়াত ব্যবস্থা আরও সহজ হয়।​শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রসার: এলাকার শিক্ষার মান বাড়াতে এবং ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখতে স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা, মন্দির ও গির্জা স্থাপনসহ সার্বিক উন্নয়নে কাজ করবেন।​সামাজিক নিরাপত্তা ও বয়স্ক ভাতা: সমাজের প্রবীণ ও অসহায় মানুষের কষ্ট লাঘবে বয়স্ক ভাতা সহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত হকদারদের দোরগোড়ায় পৌঁছে দেবেন।স্বচ্ছতা ও সততার অঙ্গীকার: দৃঢ় কণ্ঠে তিনি বলেন— “আমি গরিবের একটি টাকাও নেব না, বরং আমার সবটুকু সামর্থ্য ও সরকারি অনুদান সাধারণ মানুষের কল্যাণে বিলিয়ে দেব, ইনশাআল্লাহ।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি