1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জাতীয় যুব দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে মেডিকেল চেকআপ ও চক্ষু পরীক্ষা ক্যাম্প - dailyjanatarshakti
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

জাতীয় যুব দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে মেডিকেল চেকআপ ও চক্ষু পরীক্ষা ক্যাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

জাতীয় যুব দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে মেডিকেল চেকআপ ও চক্ষু পরীক্ষা ক্যাম্প

স্টাফ রিপোর্টারঃ মোঃ ফয়েজ আহাম্মদ নিলয়
হোসেনপুর,কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি: জাতীয় যুব দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে মেডিকেল চেকআপ, চক্ষু পরীক্ষা ক্যাম্পের উদ্বোধন, ব্যবস্থাপত্র প্রদান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. আলাউদ্দিন এবং রক্তবন্ধু যুব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও চৌধুরী জেনারেল হাসপাতাল, কিশোরগঞ্জের চেয়ারম্যান মানিক রায় চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, কিশোরগঞ্জের উপপরিচালক মো. রফিকুল ইসলাম শামীম।

অনুষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদানের উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি বাস্তবায়নে ছিল রক্তবন্ধু যুব কল্যাণ সংস্থা, কিশোরগঞ্জ।

স্লোগান: দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি